• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

কুলিয়ারচরে আইন-শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ১০৪ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

শনিবার (১১ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচরে থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে এক বিশেষ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় বর্তমান সমাজের বেশ কিছু উদ্বেগজনক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল- মাদক, জুয়া, কিশোর গ্যাংয়ের উৎপাত, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা, সাইবার ক্রাইম, চুরি, সম্পত্তিসংক্রান্ত বিরোধ, সন্ত্রাসী কার্যক্রম এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ। এসব সামাজিক ব্যাধি ও অপরাধ রুখতে কীভাবে জনসচেতনতা বাড়ানো যায়, সে বিষয়ে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, সমাজে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। পুলিশ একা সব অপরাধ নির্মূল করতে পারবে না, যদি না সাধারণ মানুষ সচেতন হয়। বক্তারা যেকোনো ধরনের অপরাধ দমনে সবাইকে সর্বদা সতর্ক থাকার এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) মো. মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. আরশ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের সদস্যসচিব মো. মোখলেছুর রহমান মঞ্জুসহ স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত সবাই কুলিয়ারচর থানাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category