• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯০জন আটক

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ২০১ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৯০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার বিভিন্ন থানায় একযোগে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসা, সন্ত্রাস, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারসহ বিভিন্ন অপরাধ দমনে ব্যাপক তৎপরতা চালানো হয়।
অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জন, আদালতের ওয়ারেন্টভুক্ত ১৬ জন আসামি, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২৭ জন, নিয়মিত মামলার ৬ জন ও অন্যান্য মামলার ২ জনসহ মোট ৯০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কিশোরগঞ্জ জেলা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। পোস্টে বলা হয়, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে এবং অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক নির্মূল, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে “জিরো টলারেন্স” নীতিতে কাজ করছে পুলিশ প্রশাসন। অপরাধী ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে, কিশোরগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সাধারণ জনগণ, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category