• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline
দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটকের ঘটনা জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, সহযোগী পলাতক। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন জামালপুরে ভারতীয় মদ২১৭ বোতল উদ্ধার, ছাত্রদল নেতা সহ ৫ জন আটক বাংলাদেশ প্রেসক্লাব, চট্টগ্রাম বিভাগীয় কমিটির উন্নয়ন সভা উপলক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা সান্তাহারে যক্ষ্মা রোগ শনাক্তকরণে বিনামূল্যে এক্স-রে ক্যাম্পে ১১৪ জন রোগীকে চিকিৎসা সেবা ৭৪৫ জন কবির মধ্যে ৫ম স্থান অর্জন, ‘শূন্যায়ন’ বইয়ে প্রকাশিত বিরহ কবি মোঃ খাইরুল ইসলামের কবিতা কুলিয়ারচরে সিএনজি- পিক-আপের মুখোমুখি সংঘর্ষে আহত ৯ জন কাহারোলে ৬ দিন ধরে তাণ্ডব, গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন! বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে প্রাণ গেল ১১ বছরের সাথীর।

কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, সহযোগী পলাতক।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ৭২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

গাজীপুরের কালীগঞ্জে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬৬০ টাকাসহ শামীম আহমেদ সামিউল (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর এক সহযোগী সোহেল (৩৫) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকায় নবীন ছাত্রাবাসের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। উপপরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শামীম। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম। পুলিশ জানায়, এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬৬০ টাকা জব্দ করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে থাকা এসআই মো. ফায়জুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, ওই এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হতে যাচ্ছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় যুবকদের কাছে নিষিদ্ধ মাদক সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় সোহেল (৩৫) নামের আরও এক ব্যক্তি জড়িত রয়েছেন। অভিযানের সময় তিনি কৌশলে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তি ও তাঁর পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এ মামলায় কালীগঞ্জ থানার এফআইআর নম্বর ২৫ এবং জি আর নম্বর ৩০৪।
ওসি আরও জানান, পলাতক আসামি সোহেলকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
রোববার গ্রেপ্তার শামীম আহমেদ সামিউলকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category