• শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline
জামালপুরে জমি রেজিস্ট্রি নিয়ে প্রতারণার অভিযোগ, ফসল নষ্ট—এলাকায় উত্তেজনা জমি বিরোধে নওগাঁয় বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ; অগ্নিসংযোগ নিয়ে পাল্টাপাল্টি দাবি কয়রায় এসিল্যান্ড পদে জান্নাতুল ফেরদৌসের স্থলাভিষিক্ত। সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত   চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে শ্রীপুর পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা ও বার্তা র‍্যাব-১৩ এর অভিযানে ৫৮১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য এবং ২৫ বোতল বিদেশী মদ জব্দসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার। হোল্ডিং ট্যাক্স বকেয়া পৌরকর আদায়ে কুলিয়ারচরে সপ্তাহব্যাপী মেলার উদ্যোগ: সাংবাদিকদের সাথে মতবিনিময় কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত। নওগাঁয় প্রিন্সিপালের বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা দাবি

কয়রায় এসিল্যান্ড পদে জান্নাতুল ফেরদৌসের স্থলাভিষিক্ত।

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ২৭ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-

কয়রায় এসিল্যান্ড পদে জান্নাতুল ফেরদৌসের স্থলাভিষিক্ত। (শাহ্ হিরো) উপকূলীয় জনপদ কয়রা উপজেলায় দীর্ঘ সময় পর নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জান্নাতুল ফেরদৌস। আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে উপস্থিত হয়ে বুধবার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। গত বছর ১১ নভেম্বর সহকারি কমিশনার (ভূমি) বিএম তারিক উজ জামান ইউএনও হিসেবে পদোন্নতি পেয়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বদলি হয়ে চলে যান। তারপর থেকে কয়রা উপজেলায় এসিল্যাড পদটি দীর্ঘ পাঁচ মাস ১৮ দিন শূন্য ছিল। ফলে সাধারণ মানুষের জমিজমা সংক্রান্ত নামজারি (মিউটেশন) বিবিধি কেস এবং দাপ্তরিক কাজেট জন্য চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল। দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা দিনের পর দিন ঘুরেও তাদের সমস্যার সমাধান পাচ্ছিলেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব পালন করলেও কাজের চাপে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছিল। যোগদান পরবর্তী সময়ে নবনিযুক্ত এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। তিনি জানান, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। দালালের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি সাধারণ মানুষকে সেবা প্রদানের বিষয়ে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category