• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
সুন্দরবন পশ্চিম বিভাগের সফলতা দশ মাসের অভিযানে ৪০৩ মামলায় গ্রেফতার ৩৯৪ জন অপরাধী বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা দিনাজপুরে এসডো-এর উদ্যোগে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সচেতনতামুলক কর্মসূচির উদ্বোধন হালিশহরে কিশোর-তরুণদের জিম্মি করে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ, চক্রের মূলহোতা নুরু গ্রেপ্তার উৎপাদন রেকর্ড ছুঁল দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি মধ্যপাড়া ফুলবাড়ীতে কুয়ারপুর সর্বজনীন দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন নাচোলে হাসপাতাল কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা: জিইসি মোড় থেকে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম আটক চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

উৎপাদন রেকর্ড ছুঁল দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি মধ্যপাড়া

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : / ১৯ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ মধ্যপাড়া পাথর খনিতে গত অক্টোবর মাসে দেড় লাখ (১,৫০,০০০) মেট্রিক টনের বেশি পাথর উত্তোলিত হয়েছে। খনি পরিচালনার দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এই উৎপাদন তথ্য নিশ্চিত করেছে।
খনি সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় চুক্তি নবায়নের পর থেকেই খনিটিতে পাথর উত্তোলন বৃদ্ধি পায়। গত মাসে ছুটির দিন ব্যতীত প্রতিদিন গড়ে প্রায় ছয় হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছে, যা খনিটির পূর্ববর্তী যেকোনো মাসিক উৎপাদনের তুলনায় বেশি। বর্তমানে খনিটির উন্নয়ন ও উৎপাদন কার্যক্রমে বিদেশি খনি বিশেষজ্ঞদের একটি দল কাজ করছে।
খনি সংশ্লিষ্ট তথ্যানুযায়ী, ১৯৭৩-৭৪ সালে মধ্যপাড়া কঠিন শিলা খনিটি আবিষ্কৃত হয়। ১৯৯৪ সালের ২০ অক্টোবর তৎকালীন সরকার ভূগর্ভস্থ এই প্রকল্পের উদ্বোধন করে এবং ২০০৭ সালের ২৫ মে থেকে খনিটি থেকে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হয়। শুরুর দিকে দৈনিক উত্তোলন ৪০০ থেকে ৫০০ মেট্রিক টনের মধ্যে থাকলেও বর্তমানে পরিচালনকারী প্রতিষ্ঠানের অধীনে উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
খনি কতৃপক্ষ জানায়, স্থানীয়ভাবে পাথর উত্তোলন বৃদ্ধির ফলে আমদানি-নির্ভরতা কিছুটা হ্রাস পাচ্ছে। বর্তমানে খনির বিভিন্ন ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১৫ লাখ ৩০ হাজার মেট্রিক টন উত্তোলিত পাথর মজুদ রয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন জানান, আন্তর্জাতিক বাজার ও আমদানি করা পাথরের দর সামঞ্জস্য রেখে খনির পাথরের দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। ফলে সাম্প্রতিক সময়ে উৎপাদিত পাথরের চাহিদার পাশাপাশি বিক্রিও বৃদ্ধি পেয়েছে।
সংশ্লিষ্টদের মতে, উৎপাদন ও বিক্রির এই ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি নীতিগত সহায়তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা অব্যাহত রাখা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category