• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ইটাইল ইউনিয়নের মানুষের পাশে নিরলসভাবে কাজ করছেন সমাজসেবক কামরুজ্জামান জুয়েল

জাহাঙ্গীর আলম জামালপুর-ঃ / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

জাহাঙ্গীর আলম জামালপুর-ঃ

জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে উঠেছেন সমাজসেবক কামরুজ্জামান জুয়েল। কোনো জনপ্রতিনিধির পদে না থেকেও তিনি দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে
দাঁড়িয়ে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছেন কামরুজ্জামান জুয়েল। এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ইতোমধ্যেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে গরিব ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের পড়ালেখার সহযোগিতা এবং বিভিন্ন দুর্যোগকালে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, একজন চেয়ারম্যান না হয়েও তিনি যেভাবে মানুষের দুঃখ-কষ্ট নিজের মনে ধারণ করে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই বিরল। মানুষের বিপদে-আপদে সবার আগে এগিয়ে আসেন তিনি। রাত-দিন যে কোনো সময় মানুষের ডাক পেলেই ছুটে যান সাহায্যের হাত বাড়িয়ে দিতে।
এলাকাবাসীর মতে, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে তার এই মানবিক উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা মনে করেন, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার মানসিকতা থাকলে কোনো পদ-পদবীর প্রয়োজন হয় না, বরং মানবিকতাই একজন মানুষকে সমাজের প্রকৃত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে।
সমাজসেবক কামরুজ্জামান জুয়েল বলেন, “মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকতে। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার সবচেয়ে বড় পাওয়া।”
বর্তমানে জামালপুর সদর উপজেলা জুড়ে তার মানবিক কর্মকাণ্ডের প্রশংসা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আশা, ভবিষ্যতেও তিনি এভাবেই মানুষের পাশে থেকে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন এলাকাবাসী৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category