• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

আরডিআরএস আওতায় ক্যাসকেড ডাউন প্রশিক্ষণ,জিংক ব্রী-ধান ১০২।

মোর্শেদ আলী বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁও / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

মোর্শেদ আলী
বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গী উপজেলার ধানতলা ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে এবং আরডিআরএস বাংলাদেশ-এর সহযোগিতায় সম্প্রতি একটি ক্যাসকেড ডাউন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল তৃণমূল পর্যায়ে কৃষকদের মধ্যে জিংক সমৃদ্ধ ধান চাষের গুরুত্ব, পুষ্টিগুণ ও উৎপাদন সম্ভাবনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
প্রশিক্ষণে আরডিআরএস বাংলাদেশের প্রশিক্ষকরা জানান, জিংক ধান মানবদেহে জিংকের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী নারীদের পুষ্টি উন্নয়নে জিংক ধানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত জিংক ধান গ্রহণ অপুষ্টিজনিত নানা সমস্যা কমাতে সহায়ক বলে প্রশিক্ষণে উল্লেখ করা হয়।

এছাড়াও প্রশিক্ষণে জিংক ধানের উন্নত জাত নির্বাচন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সঠিক সার ব্যবস্থাপনা এবং রোগবালাই নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্যাসকেড ডাউন পদ্ধতির মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তরা নিজেদের অর্জিত জ্ঞান ধানতলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন।
বক্তারা বলেন, জিংক ধান চাষ সম্প্রসারণের মাধ্যমে একদিকে যেমন কৃষকের উৎপাদন ও আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে এলাকার মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে। এ ধরনের প্রশিক্ষণ টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ প্রশিক্ষণ আয়োজনের জন্য আরডিআরএস বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে জিংক ধানসহ পুষ্টিবান্ধব কৃষি কার্যক্রম আরও বিস্তৃত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category