• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

আমাদী জায়গীরমহল তকিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক আবুল কালাম আজাদ

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি: / ১১০ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:
খুলনা জেলার কয়রা উপজেলা-এর ১নং আমাদী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আমাদী জায়গীরমহল তকিমউদ্দীন উচ্চ বিদ্যালয়-এর পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আবুল কালাম আজাদ।
তিনি খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজ-এর সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর পুনর্নিয়োগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন মহলের মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, পূর্ববর্তী মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে আবুল কালাম আজাদ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ উন্নত হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা আশা প্রকাশ করেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি বিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “বিদ্যালয়ের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করে যাব। শিক্ষা হচ্ছে সমাজ উন্নয়নের প্রধান হাতিয়ার, তাই শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
এদিকে তাঁর দ্বিতীয়বার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবান্ধব সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, তাঁর দক্ষ নেতৃত্বে আমাদী জায়গীরমহল তকিমউদ্দীন উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে এবং এলাকার শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category