• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ১৫৪ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ,শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে মন্দির কমিটি নের্তৃবৃন্দের সাথে এক প্রস্তুতি মুলক সভা ও সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের পুর্বের কমিটি বিলপ্তি করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে সান্তাহার রথবাড়ী রাধামাধব মন্দির প্রাঙ্গনে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা এ্যাডঃ রবীন্দ্র নাথ সাহা, বাদল মৈত্র,ডাঃ বিপুল সরকার, উদয় সরকার, ডাঃ ননী গোপাল বর্মন, কীর্তনিয়া শ্যামল পাল, প্রদীপ সরকার, নিতিশ পাল, মদন মোহন সরকার, রাজ কুমার সাহা মিন্টু, নিপেন সরকার, ভুষন সরকার, দীপিল গুপ্ত, উৎপল ঘোষ, হারান সরকার সহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সম্পাদকবৃন্দ।
সভায় এবার উপজেলার ৬৯ টি পুজা মন্ডবে শারদীয় দুর্গা পুজা নিরাপত্তার সহিত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সকল মন্দির কমিটির নের্তৃবৃন্দদের সর্তকতা ও দায়িত্বশীল হতে পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নির্দ্দেশনা দেয়া হয়। পরে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বিলপ্তি করে দীলিপ কুমার গুপ্ত কে সভাপতি ও রাজ কুমার সাহা মিন্টু কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category