• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু

আদমদীঘিতে গুরুত্বপূর্ণ ছয় দপ্তরে নেই প্রধান কর্মকর্তা; সেবায় স্থবিরতা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  / ১০৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার আদমদীঘি উপজেলার পরিষদের গুরুত্বপূর্ণ ছয়টি সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে প্রধান কর্মকর্তার পদ শূন্য রয়েছে। উপজেলায় এসব দপ্তরের মধ্যে রয়েছে নির্বাচন অফিস, সমবায় অফিস, মহিলা বিষয়ক দপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অফিস এবং পরিবার পরিকল্পনা কার্যালয়। এসব গুরুত্বপূর্ণ পদে প্রধান কর্মকর্তা কর্মরত না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিলম্বও ঘটায় জনসাধারণের ভোগান্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যারফলে এসব শূন্য পদে প্রধান কর্মকর্তা নিয়োগ দিয়ে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

আদমদীঘি উপজেলা পরিষদ সুত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর প্রতিষ্ঠা করেছে। এর ফলে মানুষ সহজেই নিকটবর্তী দপ্তর থেকে প্রশাসনিক কার্যক্রমসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারে। এ কারণে উপজেলা বর্তমানে জনসাধারণের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর হিসেবে বিবেচিত। কিন্তু দুঃখজনক ভাবে গত কয়েক মাস ধরে উপজেলা নির্বাচন অফিস, সমবায় অফিস, মহিলা বিষয়ক দপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অফিস এবং পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রধান কর্মকর্তার পদ শূন্য রয়েছে। সংশ্লিষ্ট পদগুলোতে ভারপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও তাদের কার্যক্রমে দায়সারা মনোভাবের অভিযোগ উঠেছে। প্রধান কর্মকর্তার অনুপস্থিতির কারণে এসব দপ্তরের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটছে এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা পেতে নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করার পাশাপাশি বারবার অফিসে আসা-যাওয়া করতে হচ্ছে এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো। যাতে দ্রুত বিষয় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category