• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

আটোয়ারীতে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারী প্রতিনিধি পঞ্চগড় / ১৫০ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

আটোয়ারী প্রতিনিধি পঞ্চগড়

পঞ্চগড়ের আটোয়ারীতে বেশী দামে জ্বালানী তেল বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, শনিবার দুপুরে (৪ এপ্রিল) উপজেলার ফকিরগঞ্জ বাজারের তেল ব্যবসায়ী রিপন এন্টারপ্রাইজে সুদূর দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থেকে মোঃ রাজু নামের এক হারভেস্টারের মালিক ডিজেল কেনার জন্য আসেন। তিনি উক্ত দোকান থেকে ৮০ লিটার ডিজেল কিনেন। এ সময় রিপন এন্টারপ্রাইজ ম্যানেজার তার কাছ থেকে ১০৫ টাকা মূল্যের ডিজেল ১২০ টাকা দরে বিক্রি করেন। ঘটনাটি উপস্থিত জনতা জানতে পেরে ব্যাপক হট্টোগোল দেখা দিলে কে বা কাহারা প্রশাসনকে অবহিত করেন।

পরে খবর পেয়ে দ্রুত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী সহ আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছান। অতঃপর বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে রিপন এন্টারপ্রাইজের ম্যানেজার মামুনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে বেশি দামে তেল বিক্রি না করতে নির্দেশ প্রদান করেন।

এখানে উল্লেখ যে, ব্যাপক অভিযোগ রয়েছে চলমান জ্বালানি সংকটে উপজেলার বেশ কিছু মুনাফা লোভী তেল ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে রাতের আঁধারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছেন। তবে চলমান জ্বালানি সংকটে আটোয়ারী উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় দিনরাত নির্ঘুম কাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে সর্ব মহলে প্রশংসীত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category