আটোয়ারী প্রতিনিধি পঞ্চগড়
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুরাতন মোটরসাইকেল ক্রেতা-বিক্রেতাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে উদ্বোধন করা হয়েছে পুরাতন মোটরসাইকেল কেনাবেচার হাট। শুধু আটোয়ারী উপজেলাই নয় আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আগত মোটরসাইকেল মালিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে হাটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়য়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার পল্লি বিদ্যুৎ এলাকার আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকির সঞ্চালনায় এবং মোহাম্মদ হাফেজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে হাটটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, রাধানগর ইউপির চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, বিএনপি নেতা আব্দুল্লাহ হিল বাকি, আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ সহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হাটের আয়োজক আখতারুজ্জামান পল্লব জানান, সপ্তাহের প্রতি শুক্রবার এই হাট বসবে। এখানে পুরাতন মোটরসাইকেল প্রদর্শন, ক্রয়-বিক্রয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের সুযোগ থাকবে। এতে প্রতারণার ঝুঁকি কমবে এবং ক্রেতারা আরও বেশি আস্থা নিয়ে লেনদেন করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে পুরাতন মোটরসাইকেলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই কম খরচে ভালো মানের মোটরসাইকেল কেনার জন্য নির্ভরযোগ্য বাজার খুঁজে থাকেন। নতুন এই হাট চালুর ফলে একদিকে যেমন ক্রেতারা সহজে পছন্দের মোটরসাইকেল খুঁজে পাবেন, অন্যদিকে বিক্রেতারাও ন্যায্য মূল্যে তাদের মোটরসাইকেল বিক্রির সুযোগ পাবেন। দেশের বিভিন্ন স্থানে পুরাতন মোটরসাইকেল কেনাবেচার হাট জনপ্রিয়তা পেয়েছে এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য কার্যকর বাজার হিসেবে কাজ করছে।
স্থানীয় জানান, আটোয়ারীতে এ ধরনের উদ্যোগ এই প্রথম। এতদিন পুরাতন মোটরসাইকেল কেনাবেচার জন্য তাদের জেলা শহর বা দূরের বাজারে যেতে হতো। এখন নিজ উপজেলায় এমন একটি হাট চালু হওয়ায় সময় ও অর্থ দুটিই সাশ্রয় হবে।
উদ্বোধন শেষে হাট প্রাঙ্গণে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের পুরাতন মোটরসাইকেল প্রদর্শন করা হয়। ক্রেতারা মোটরসাইকেলগুলো ঘুরে ঘুরে দেখেন, দরদাম করেন এবং অনেকেই পরীক্ষামূলকভাবে চালিয়েও দেওয়া