• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আটোয়ারী উপজেলা হলরুমে এসএসসি পরীক্ষা প্রস্তুতিমূলক সভা

আটোয়ারী প্রতিনিধি (পঞ্চগড়) / ১১২ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

আটোয়ারী প্রতিনিধি (পঞ্চগড়)

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আটোয়ারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। সভায় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, নকল প্রতিরোধ এবং পরীক্ষাথর্ীদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাথর্ীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষা যেন স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্তভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ করা সকলের সম্মিলিত দায়িত্ব। এসময় প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং নকল, প্রশ্নফাঁসসহ সকল ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গ্ররুত্বারোপ করা হয়। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী , প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহবান জানানো হয়। সভায় উপস্থিত সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয় এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সফল ও শৃঙ্খলাপূর্ণ পরীক্ষা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category