• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

আগামী ১২ মে সংরক্ষিত আসনগুলো ভোটগ্রহণ হবে।

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ। / ৬৫ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে। ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল অনুযায়ী বিএনপি জোট সংরক্ষিত নারী আসনে ৩৬টি আসন পাবে।
দুঃখের বিষয়, বিএনপির দুর্দিনে অনেক তথাকথিত নেতা-নেত্রীকে মাঠে দেখা যায়নি। অথচ আজ সুসময় আসতেই কিছু নতুন মুখ দেখা যাচ্ছে, যারা মহিলা সংরক্ষিত আসনে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন। বিগত বছরগুলোতে যখন দলের নেতাকর্মীরা রাজপথে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তখন এদের অনেকেই বিদেশে আরাম-আয়েশে জীবন কাটিয়েছেন। এখন হঠাৎ করে এসে সংরক্ষিত আসনের দাবিদার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিশ্বাস করি, বর্তমান নেতৃত্ব অবশ্যই ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করবেন, ইনশাআল্লাহ।
আজ আমি বিশেষভাবে যার কথা বলতে চাই, তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মানিত সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ শুচি
। তিনি দলের দুঃসময়ে সবসময় সামনের সারিতে থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন আছেন থাকবেন।
এমন কোনো মিছিল, মিটিং বা আন্দোলন নেই, যেখানে তাঁর উপস্থিতি ছিল না। তিনি শুধু নিজে অংশগ্রহণ করেননি, বরং জেলা উপজেলা ও নারী নেত্রীদের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরও সংগঠিত করে প্রতিটি আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত করেছেন। দলের প্রতিটি কর্মসূচিতে তাঁর ভূমিকা সত্যিই প্রশংসনীয়।
তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই—ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন হোক।
আমাদের জোর দাবি, মহিলা সংরক্ষিত আসনে মাসউদা আফরোজ শুচিকেজাতীয় সংসদে দেখতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category