• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

হৃদরোগে আক্রান্ত হয়ে কনস্টেবল আব্দুল হাইয়ের মৃত্যু নরুন্দি তদন্ত কেন্দ্রে নেমে এসেছে শোকের ছায়া

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি: / ১৫৩ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার নরুন্দি তদন্ত কেন্দ্রে কর্মরত কনস্টেবল আব্দুল হাই আজ রবিবার ২ফেব্রুয়ারি সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে নাস্তা খাওয়া সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এই মৃত্যুতে নরুন্দি তদন্ত কেন্দ্রসহ পুরো পুলিশ বিভাগে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী পুলিশ সদস্যরা প্রিয় সহকর্মীর এমন আকস্মিক বিদায়ে শোকাহত ও মর্মাহত হয়ে পড়েন।
কনস্টেবল আব্দুল হাই ছিলেন একজন দায়িত্বশীল, ভদ্র ও পরিশ্রমী পুলিশ সদস্য। কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করেছিলেন। তার মৃত্যুতে পুলিশ বাহিনী একজন সৎ ও নিবেদিতপ্রাণ সদস্যকে হারালো বলে মন্তব্য করেছেন সহকর্মীরা।
এদিকে, আব্দুল হাইয়ের মৃত্যুতে স্থানীয়ভাবে শোকের আবহ বিরাজ করছে।
নরুন্দি তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) সজীব রহমান জানান কনস্টেবল আব্দুল হাই মৃত্যুতে তিনি মর্মাহত এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category