• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Headline
নবগ্রাম ইউপি নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা, চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক হোসেন। নাচোলে পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১ আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে অভিযান ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক ১ বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধন গাজীপুরে পোশাক শ্রমিকদের কাজে যোগ না দিয়ে ফের সড়ক অবরোধ। দুই চাচাতো ভাইয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ। ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ

নবগ্রাম ইউপি নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা, চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক হোসেন।

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৫৩ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলার ৩ নম্বর নবগ্রাম ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও নির্বাচনী তৎপরতা। এরই মধ্যে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে নিজের প্রার্থিতার জানান দিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. ফারুক হোসেন। নির্বাচিত হলে নবগ্রাম ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বটতলা এলাকা থেকে ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় প্রায় ৫০০ মোটরসাইকেল ও ১০টির মতো মিনি ট্রাক অংশ নেয়। কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে নবগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় ফারুক হোসেন ও তাঁর সমর্থকেরা সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ফারুক হোসেন বলেন, বিগত দিনগুলোতে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও আর্থিক সহযোগিতা করেছেন। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সব সময় সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ কারণে তিনি আশাবাদী, দল তাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর এলাকায় বিএনপির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি চাঁদাবাজিতে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে। দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। নবগ্রাম ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।
নিজের প্রার্থিতার বিষয়ে ফারুক হোসেন বলেন, একজন ব্যবসায়ী হিসেবে তাঁর ব্যক্তিগতভাবে অর্থের অভাব নেই। তিনি অর্থের জন্য নয়, বরং জনগণের ভালোবাসা নিয়ে মানুষের সেবা করতে চান। এলাকার মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।
এ সময় তিনি নবগ্রাম ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

এদিকে, ফারুক হোসেনের মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণকে কেন্দ্র করে নবগ্রাম ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নির্বাচনী আলোচনা আরও জোরালো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category