• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline
আনোয়ারার ইয়ংওয়ান শিল্পাঞ্চলে শ্রমিক নিয়োগে রাঙামাটিতে খোঁজ, স্থানীয় বেকারদের অগ্রাধিকার কোথায়? গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নিয়েছেন লক্ষাধিক মুসল্লি কুলিয়ারচরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরেন্দ্র জঙ্গল পরিষ্কার করে বসতি গড়ে তোলার ইতিহাস গোমস্তাপুরের আদিবাসীদের দিনাজপুরে আ’লীগের দুই নেতার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ মুন্ডুমালা পৌরসভার মেয়র পদে প্রার্থী মাওলানা আনিসুর রহমান, চাইছেন পৌরবাসীর দোয়া ও সমর্থন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি শফিকুল হক মিলন মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস, নওগাঁর মহাদেবপুরে খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু পার্বতীপুরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহানুর রহমান, ফুলবাড়ীতে রেখে গেলেন কর্মময় স্মৃতি বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

আদমদীঘিতে আদালতের আদেশ অমান্য করে ধান কাটার অভিযোগ, বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে জখম

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৪০ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের ভেনল্যা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে পরমেশ্বর রায় নামে এক কৃষককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে আহত পরমেশ্বরের ছোট ভাই পরিমল চন্দ্র রায় বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভেনল্যা গ্রামের ৩৪৩ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমির মালিকানা নিয়ে উচ্চ আদালতে (এফএমএ নং-৯১/২০২৬) মামলা চলমান রয়েছে। এ বিষয়ে হাইকোর্ট ছয় মাসের জন্য জমিতে স্থিতাবস্থার আদেশ দেয়।
আদালতের আদেশ উপেক্ষা করে গত ১৭ নভেম্বর দুপুর ১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে ধান কাটতে শুরু করেন। এ সময় বাদী পরিমল চন্দ্র রায়, তাঁর বড় ভাই পরমেশ্বর, ছেলে সবুজ ও ভাতিজা প্রণয় বাধা দিতে গেলে তাঁদের লাঠি দিয়ে মারধর করা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের সুজেন্দ্র নাথ বর্মনের লাঠির আঘাত ঠেকাতে গিয়ে পরমেশ্বরের বাম হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর মাঝখানে গুরুতর রক্তাক্ত জখম হয়। এছাড়া অভিযুক্তরা ওই জমির প্রায় ৪ বিঘা থেকে ৬৪ মণ ধান কেটে নিয়ে গেছেন। একই সঙ্গে বাকি ১৮ বিঘা জমির ধানও জোর পূর্বক কেটে নেওয়ার হুমকি দেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত এজাহার দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category