দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের কুয়ারপুর সর্বজনীন দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে মন্দিরটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত।
এ সময় তিনি মন্দিরের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন। মন্দিরটির নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দির পরিচালনা কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।