• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Headline
গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর এক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি। বিরামপুরে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল কুপন পাইলট প্রকল্পের উদ্বোধন কয়রায় জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুলিয়ারচরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত সান্তাহার রেলওয়ে পরিচ্ছন্নতা কর্মীর বাড়িতে স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা চুরি পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও ওসির সার্বিক তত্ত্বাবধানে অভিযান: ঢাকার রমনা থেকে রুমিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পুলিশের গু*লিতে নিহত রেফায়েত উল্লাহর ও বিল্লাল হোসেন তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জহিরউদ্দিন কবির ঝন্টুর মোটরসাইকেল শোভাযাত্রা

গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর এক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ১৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর এক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিয়াম (১৮) নড়াইল জেলার কালিয়া এলাকার বাসিন্দা আল-আমিনের ছেলে। সে পরিবারের সঙ্গে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় বসবাস করত। এ বছর শ্রীপুরের পিয়ার আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিল সে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে সিয়ামকে বাসায় রেখে তার মা কর্মস্থল গার্মেন্টস কারখানায় চলে যান। দুপুরের দিকে সিয়ামের ছোট বোন মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সিয়ামকে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় সিয়ামের পড়ার টেবিল থেকে মায়ের উদ্দেশে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। এতে লেখা ছিল, “সরি আম্মু, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না।”

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category