• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি। বিরামপুরে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল কুপন পাইলট প্রকল্পের উদ্বোধন কয়রায় জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুলিয়ারচরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত সান্তাহার রেলওয়ে পরিচ্ছন্নতা কর্মীর বাড়িতে স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা চুরি পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও ওসির সার্বিক তত্ত্বাবধানে অভিযান: ঢাকার রমনা থেকে রুমিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পুলিশের গু*লিতে নিহত রেফায়েত উল্লাহর ও বিল্লাল হোসেন তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জহিরউদ্দিন কবির ঝন্টুর মোটরসাইকেল শোভাযাত্রা আদমদীঘিতে নারী ফুটবল টুর্নামেন্টে যশোরকে হারিয়ে পঞ্চগড় চ্যাম্পিয়ান

সান্তাহার রেলওয়ে জংশনে ফিরছে তেলের হেড ডিপো, স্থায়ী ডিপো নির্মাণে উদ্যোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৩৪ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহার ঐতিহ্যবাহী রেলওয়ে জংশনে দীর্ঘদিন আগে বিলুপ্ত হয়ে যাওয়া রেলওয়ের তেলের হেড ডিপো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আশির দশকে বিলুপ্ত হওয়া এই ডিপোটি নতুন করে স্থাপনের লক্ষ্যে রেলওয়ের ৭ নম্বর ইয়ার্ডের পরিত্যক্ত জায়গা নির্ধারণ করা হয়েছে।
বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সান্তাহারে স্থায়ী তেলের ডিপো নির্মাণের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে (বিবিসি) থেকে একটি চিঠি আসার পরপর শুক্রবার সকাল ১১টায় সান্তাহার পৌরসভার পক্ষ থেকে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর নেতৃত্বে পৌরসভার প্রকৌশলী, সাবেক কাউন্সিলর, পৌরসভার সার্ভেয়ার ও বিএনপির নেতা-কর্মীরা প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পরিদর্শন, মাপজোখ ও জরিপ করা হয়। পাশাপাশি ডিপো নির্মাণের জন্য জায়গাটির স্কেচ তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরিপ ও স্কেচ পাঠানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই সেখানে একটি স্থায়ী তেলের ডিপো নির্মাণের আশা করা হচ্ছে।
এ বিষয়ে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদারের সঙ্গে আলোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ডিও লেটার প্রদান থেকে শুরু করে ডিপো নির্মাণের সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, সান্তাহার রেলওয়ে জংশনের ঐতিহ্য ও গুরুত্ব বিবেচনায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তেলের হেড ডিপোটি পুনরায় চালু করা সময়ের দাবি। এটি বাস্তবায়িত হলে রেলওয়ের কার্যক্রম আরও গতিশীল হওয়ার পাশাপাশি সান্তাহার জংশনের গুরুত্ব ও কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে। ডিপোটি স্থাপনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে সান্তাহার রেলওয়ে জংশনে হারানো ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ আবারও ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category