• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline
ফুলবাড়ীতে সাবেক মেয়র মাহমুদ আলম লিটনের উদ্যোগে ১৫ পূজামণ্ডপে অনুদান বিতরণ দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক সান্তাহারে সেরাদেশের অফিস উদ্বোধন করলেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন দেবীনগরে প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন—- জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে ৩২১ বছরের ঐতিহ্যবাহী বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দির পরিদর্শনে ট্রাস্টি তাপসী দত্ত নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০ আহত ৩০ তানোর’এ বিক্ষুব্ধ কৃষকের তোপের মুখে ব্র্যাক এর কৃষক সমাবেশ পন্ড! শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিলেন এমপি আবু সুফিয়ান

দেবীনগরে প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন—- জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে জমকালো আয়োজনে শুরু হয়েছে দেবীনগর প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশিদ । দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শাহজাহানপুর ইউনিয়ন দল ও আদর্শ যুব উন্নয়ন, দেবীনগর দল। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে দেবীনগর প্রগতি সংঘের সভাপতি মামুনুর রশিদ, বিএনপি নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক ছাত্রদল সভাপতি সারওয়ার জাহান, দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. ক. ম. সাহেদুল আলম বিশ্বাস পলাশ উপস্থিত ছিলেন। এ ছাড়া দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, প্রগতি সংঘের সাধারণ সম্পাদকসহ সংগঠনের সদস্যরা, স্থানীয় ফুটবলপ্রেমী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, দূরদূরান্ত থেকে আসা দলের ব্যবস্থাপক ও দর্শনার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, এ ধরনের ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, নতুন প্রতিভা বিকশিত করা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে। ১৬টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category