সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি ও সাংবাদিক আজমীর হোসেন তালুকদারের শারীরিক অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে তাঁর বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, এসময় তার সাথে ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এড.বিএম আমিনুল ইসলাম, জেলা সেক্রটারী মো: ফরিদুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আজ (১৮ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে তিনি সাংবাদিক আজমীর হোসেন তালুকদারের বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সঙ্গে কিছু সময় কাটান।
সাক্ষাৎকালে সাংবাদিক আজমীর হোসেন তালুকদারের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি তাঁরা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতামত ও ভাবনা বিনিময় করেন।
এ সময় অসুস্থ সাংবাদিকের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করা হয়।