• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Headline
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারকে দেখতে বাসায় জামায়াতের জেলা আমির চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে “প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শাড়ী বিতরণ করেন সানজিদা ইয়াসমিন তুলি, এমপি। ঝালকাঠি কলেজ খেয়াঘাটে বাড়তে পারে খেয়া ভাড়া, দুর্ভোগে যাত্রীরা ফুলবাড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আনন্দ কুমার গুপ্ত দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন

ফুলবাড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আনন্দ কুমার গুপ্ত

(দিনাজপুর) প্রতিনিধি: / ২৭ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

(দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

আনন্দ কুমার গুপ্ত বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উদযাপিত হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখতে হবে।

ফুলবাড়ীতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category