• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন

জামালপুর প্রতিনিধি: / ১৭ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সুফিয়ান কবির শিপন বলেছেন, “নেতা হিসেবে নয়, একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের ভোট প্রত্যাশা করছি। আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে সুখে-দুঃখে সব সময় আপনাদের পাশে থাকব—এ প্রতিশ্রুতি দিচ্ছি।”
শনিবার (১৭ অক্টোবর) রাতে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ব্রহ্মোত্তর এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সুফিয়ান কবির শিপন বলেন, “বিগত দিনগুলোতে দলীয় নেতৃত্বে থেকে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আমি কোনো ক্ষমতার আসন চাই না; চাই আপনাদের ভালোবাসার আসনে বসে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে। মানুষের পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। চেয়ারম্যান পদকে ক্ষমতা প্রদর্শনের মাধ্যম নয়, বরং জনসেবার দায়িত্ব হিসেবে দেখতে চান বলেও জানান এই প্রার্থী।
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category