• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : / ৭০ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির আগমন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সংগঠনের সদস্য ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের পেয়ারাবাগান এলাকায় ছাত্রশিবিরের কার্যালয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম উদ্দিন ও রাজশাহী মহানগর শাখার সভাপতি ইমরান নাজির। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অতিথিরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন। সভায় উপস্থিত সদস্য ও দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category