• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

“আঁধার জীবন ” শিউলি আক্তার শিলা

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ। / ২৪২ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।

আলো-আঁধারে খেলা করে মন,
মায়ার বাঁধনে জড়ানো জীবন ।
হৃদয় মোহনায় বেজে ওঠে,
দুঃখ-বেদনা, বিরহ-যাতনা,
অবুঝ হৃদয় কিছুই বুঝেনা ।
পাওয়া না পাওয়ার গুঞ্জন,
এ নিঠুর দুনিয়ায় কতনা স্বপন ।

ঝড় তুফানের ঘন ঘটায়,
উঠেছে তরঙ্গ ধ্বনি,
ঝরছে শুধু চোখের পানি ।
কল কাকুলিতে মুখরিত এ ধরণী
ছোট্ট জীবনে কত স্বপ্ন বুনি ।
জীবনের বাঁকে বাঁকে,
মধুর কত স্মৃতি পড়ে থাকে ।

বৃক্ষের শাখায় আর মোরা দিয়ে,
ডালে ডালে জেগেছে মুকুল ।
অজানা পথের ধারে ধারে,
আজও খুঁজে ফিরি কুল ।
দু’ দিনেরই ভবের সংসারে,
খুঁজে ফিরি সুখ পাখিরে ।

কুঞ্জতে ফুটেছে কুসুম কলি,
আশা নিরাশার দুলায়,
মোর জীবন গোধূলি ।
হৃদয়ের আঙ্গিনায় উড়ছে ধুলি,
আঁধারে ঢেকে গেছে স্বপ্ন গুলি ।
প্রচন্ড রোদ্রের উৎপাতে হয় খরা,
এই ভুবনে সুখগুলো আজও অধরা ।

ঘুমন্ত মঞ্জিলে কে দিয়েছে নাড়া ?
জীবনটা আজ ছন্নছাড়া ।
হেলায়-ফেলায় কাটে প্রতিটি ক্ষণ,
দুনিয়াতে করছি কত আয়োজন ।
একদিন যাব ভুলে জীবনের মায়া,
থাকবে না মোর কোন ছায়া ।

বায়ুশখার মতো জ্বলছে জীবন,
ঝড়ো হাওয়ায় ভেঙ্গে গেল মন ।
ছোট্ট কুঠুরিতে গেঁথেছি স্বপ্নমালা,
যাচ্ছে ফুরিয়ে জীবনের বেলা ।
যখন সময় যাবে শেষ হয়ে,
জীবনের আয়ুটুকু যাবে শুধু বয়ে ।

( শিউলি আক্তার শিলা )


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category