• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, কৃষকের হয়রানি বন্ধে গুরুত্ব। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী জামালপুরের রশিদপুরে কালভার্ট বন্ধ করে ভবন নির্মাণ: ৫০ বিঘা জমি অনাবাদি, চরম বিপাকে দুইশ কৃষক পঞ্চগড়ে কম্পিউটার লেখক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

দীর্ঘ কর্মজীবনের দায়িত্ব ও কর্তব্য পালনের পর সম্মানজনক বিদায়ের দিনেও পাশে থাকল চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ / ৩৪ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর-উত্তর ছুটি (পিআরএল)-এ গমনের দিনই এএসআই (নিরস্ত্র) মোঃ নজিবুর রহমান এবং কনস্টেবল/৩৮৬ মোঃ ফিরোজ কবির এর হাতে লাম্পগ্রান্ট বিলের চেক প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের পক্ষে তাঁদের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ একরামুল হক, পিপিএম।

চেক প্রদানকালে তাঁদের দীর্ঘ কর্মজীবনের দায়িত্বশীল ভূমিকা ও বাহিনীর প্রতি অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দীর্ঘদিনের কর্মজীবনের স্মৃতি, অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁরা বাংলাদেশ পুলিশের সেবাকে সমৃদ্ধ করেছেন যা সহকর্মীদের জন্যও অনুপ্রেরণার।

এ সময় তাঁদের অবসর পরবর্তী জীবনের নতুন অধ্যায় যেন আনন্দ, প্রশান্তি ও স্বস্তিতে ভরে ওঠে এই প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে তাঁদের ও তাঁদের পরিবারের সুস্বাস্থ্য, সুখ, শান্তি, সমৃদ্ধি, সুন্দর ভবিষ্যৎ এবং অবসর পরবর্তী জীবনের প্রতিটি দিন সুন্দর ও কল্যাণময় হোক—এই শুভকামনা জানান।

জেলা পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ বিশ্বাস করে বাহিনীর প্রতিটি সদস্যের সুযোগ-সুবিধা ও কল্যাণ নিশ্চিত করা এবং তাঁদের সম্মানজনক বিদায় নিশ্চিত করাও একটি মানবিক ও দায়িত্বশীল প্রশাসনের গুরুত্বপূর্ণ অঙ্গ। বাহিনীর সদস্যদের কল্যাণ, প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলা পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category