মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার
আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে অঙ্গ সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি কালিগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন ব্যাংকের মোড়ে এসে সমাপ্তি হয় । এতে জেলা ও উপজেলা ছাত্রদলের যুবদল স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘হই হই রই রই, আওয়ামী লীগ গেলি কই’, ‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘গুপ্ত সংগঠনের আস্তানা, এই দেশে আর হবে না’ এবং ‘একটা একটা আওয়ামী লীগ ধর, ধইরা জেলে ভর’,এবার যদি দড়ি লাঠি ভাইঙ্গা লামু কডি-কাডি এমন স্লোগান দিতে শোনা যায়।
মিছিল শেষে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরলতাকে যারা কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে,তাদেরকে বলছি আপনাদের মনে আছে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা আগুন সন্ত্রাস করছে তাদেরকে সেই আগুনে ফেলে দেয়ার জন্য, সাবধান করে দিচ্ছি আমাদের বাধ্য করবেন না। উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল আহ্বায়ক আলিনুর হাসান বলেন নিশ্চয় আপনাদের মনে আছে তাদের অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে যুক্ত একটি ‘আগুন সন্ত্রাসী দল’ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন বলেন, সংসদ সদস্য ফজলুল হক মিলন কালিগঞ্জ তথা গাজীপুরের অগ্রযাত্রা উন্নয়নের রূপকার। উন্নয়নকে বাদাগ্রস্থ করতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ধ্বংসাত্মক কার্যকলাপ সৃষ্টি করছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই নৈরাজ্যকে রুখে দিতে হবে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাদাত হোসেন নাসিম বলেন দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের কোন ছাড় দেওয়া হবে না। তিনি রাতের আঁধারে যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ না করে প্রকাশ্যে আসার আহ্বান জানান,
পৌর ছাত্রদলের সদস্য সচিব সৈকত হোসেন ইমরান বলেন, জনগণের শান্তি বিনষ্টের চেষ্টা হলে ছাত্রদল তা প্রতিহত করবে। গাজীপুরের কালীগঞ্জে ধ্বংসাত্মক কোন কার্যক্রম চালানো হলে জড়িতদের আইনের হাতে তুলে দেওয়ার কথাও জানান। এবং বলেন তাদের প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সংগঠনই যথেষ্ট
, এই সময় গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সহীদুজ্জামান সোহেল, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা,জেলা কৃষক দলের সভাপতি মাহবুব হোসেন পৌর যুবদলের আহ্বায়ক ইমরুল কায়েস যুগ্ন আহবায়ক নূর হোসেন নুরু, পুরো কৃষকদলের সাধারণ সম্পাদক নুর আলম সরকার, পৌড়া মহিলা দলের সাধারণ সম্পাদক চ্যামিলি বেগম কালিগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল হাসান শান্ত সাধারণ সম্পাদক হিমেল খান সহ কালিগঞ্জ উপজেলা ও পৌর অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।