• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে মা সমাবেশে প্রান্তিক মূল্যায়নের ফল ঘোষণা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার।

মোঃ জাহিদ, ঝালকাঠি প্রতিনিধি / ৮৮ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ জাহিদ, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাচৈর ৯৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৬-এর ফলাফল ঘোষণা এবং বৃত্তিপ্রাপ্ত ও জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম. আল মামুন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ঝালকাঠি সদর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তন্বী আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যসচিব মোঃ শহীদুল ইসলাম এবং স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সৈয়দ মোঃ রাকিব।

অনুষ্ঠানে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— মোঃ সাইমুন ইসলাম জিতুন, মদিনা জাহান, সৈয়দ তাসনীম জাহান, আশারা খাতুন, তাসনীম রহমান ও স্মৃতি রানী।

এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী ভাবনা শিকদার ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেছেন। জাতীয় কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান। কৃতিত্ব অর্জনকারী এসব শিক্ষার্থীকেও অনুষ্ঠানে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এ.কে.এম. আল মামুন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে। এসব কার্যক্রমে শিক্ষার্থীদের সাফল্য বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বৃত্তিপ্রাপ্ত ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category