• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Headline
শ্রীপুর পৌর ৪নং এবং ৯নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারীর মতবিনিময় সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

হাতুড়ে ডাক্তার কলমে: অলপনা রানী

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ। / ২৭৪ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।

বেঁটে নিতাই জেদ ধরেছে,
হবে সে ডাক্তার।
কথায় বলে বেঁটে লোক,
বিদ্যা বুদ্ধির ভান্ডার।।

রইবো না’কো বেকার -টেকার
করবো কিছু নিজে।
হতেই হবে সৃষ্টি কিছু
চেষ্টা করার মাঝে।।

মাঠে – ঘাটে দৌড়ে দৌড়ে
পেল গাছের খোঁজ।
এতেই হবে আমাশয়ের
আর সাতটা ডোজ।।

সাথে দশটা ফু্ং ফাং করে
ঔষধ তৈরি হলো।
আনন্দেতে উল্লাসিত এই
মনটা ভরে গেল।।

বলল, “গিন্নী তাকিয়ে দ্যাখ,”
বিদ্যা আমার কতো!
তুই তো বলিস, নিতাই বেঁটে
নিষ্কর্মা যত।।

ওগো! আমার ভুল হয়েছে
ক্ষমা করো সাথী।
ক’দিন ধরে আমাশয়ে
ভুগেছে আমার দিদি।।

তাহলে তো নিতাই বেঁটের
ফি টা রেডি কর ।
দু’দিন খেলেই সেরে যাবে
কালো চিতার জড়।।

সাথে আরো দশটা ফু্ং
মাথায় দিবো আজি।
পেটের ব্যাথায় মরছি আমি
পায়খানা চলরে বাজি।।

চিতার জড়ে বৃদ্ধা দিদি
মোচড়া – মুচড়ি করে।
ধৈর্য্য ধরো ঐ জড়টায়
দেরিতে অসুখ সারে।।

খানিক বাদে বলল বৌমা,
মুড়া ঝাঁটাটা দাও।
নিতাই বেঁটের ঝাঁটিয়ে এবার
ডাক্তারের সাধ ঘুচাও।।

কান্ড দেখে নিতাই বেঁটে
পালাচ্ছে তাড়াতাড়ি।
গিন্নীর কাছে নিস্তার নেই
যদি না ছাড়ি বাড়ি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category