• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Headline
ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত

ঝালকাঠিতে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালি

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি জেলা সংবাদদাতা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এবং দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের গৌরবময় ৮৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের সবুজ চত্বর থেকে র‌্যালিটি বের হয়। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে র‌্যালিটি উৎসবমুখর পরিবেশে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির উদ্বোধন করেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাহাদাৎ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামসুল হক, প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান পলাশ, দৈনিক খোলাকণ্ঠ পত্রিকার সম্পাদক মো. আজমির হোসেন তালুকদার, উদযাপন কমিটির উপদেষ্টা মল্লিক মু. নাছির উদ্দিন, আহ্বায়ক আব্দুল হাই পলাশসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।

৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত র‌্যালিকে ঘিরে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘ ৮৫ বছরের গৌরবময় পথচলা, শিক্ষা ও সংস্কৃতিতে বিদ্যালয়ের অবদান এবং ঐতিহ্যকে স্মরণ করে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category