• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত

শিবগঞ্জে নিখোঁজ অটোচালকের সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৫৬ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত ২১ আগস্ট থেকে নিখোঁজ থাকা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের সেলিমাবাদ এলাকার একরামুল হকের ছেলে রুমোন খানের সন্ধানের দাবীতে মানববন্ধন করেছে অত্র এলাকাবাসী । একইসাথে এই ঘটনায় আটককৃত অসীম আলী, উমর ফারুক ও রফিকুল ইসলাম সহ অন্যান্য জড়িতদের গ্রেফতার করে উপযুক্ত বিচারও দাবী করেছেন মানববন্ধন কারীরা । সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার পাইলিং মোড়ে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এতে নিখোঁজ রুমোনের স্ত্রী, বাবা ও মা সহ স্থানীয় কয়েক হাজার পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে । উল্লেখ্য, গত ২১ আগস্ট শুক্রবার সকাল ৯ টার দিকে প্রতিদিনের মতো নিজস্ব অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি রুমোন খান, তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে । মানববন্ধনে রুমোন খানের বাবা একরামুল হক, মাতা রূমালি বেগম ও স্ত্রী নাসিমা সুলতানা বলেন, নিখোঁজের আগের দিন বৃহস্পতিবার বিকেলে অসীম নামীয় একজন রুমোনকে ফোন করে পরদিন অটোরিক্সা ভাড়া নিয়ে গোমস্তাপুর এলাকার কোন এক বাগানে যেতে চায় এবং গন্তব্যস্থলে পৌঁছানোর কিছুদূর আগে রুমোন খানের গাড়ি অসীমের নিয়ন্ত্রণে নিবে এবং অসীমের চোখ বাঁধা থাকবে বলে শর্ত দেয় । এই ঘটনা বাড়িতে আলোচনা করে সেই শর্ত মেনে অটোরিক্সা ভাড়া দিতে অস্বীকৃতি জানায় রুমোন । পরদিন নিখোঁজ হলে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে রুমোনের পরিবার এবং পুলিশকে ঘটনার বিবরণ দেয় । সাধারণ ডায়েরি ও ঘটনার বিবরণ অনুযায়ী পুলিশ তাদের আটক করে । শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মতিউর রহমান বলেন, নিখোঁজ রুমোনের পরিবার প্রথমত একটি জিডি করলে আমরা তার তদন্ত মোতাবেক একটি অপহরণ মামলা রুজু করি ৩ জনকে আটক করি । তাদের দেয়া তথ্যমতে হারানো অটোরিক্সা উদ্ধার করলেও এখনো রুমোনের সন্ধান পাওয়া যায়নি । আমরা আসামীদের রিমান্ড আবেদন করেছি, মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে । তবে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চলমান আছে বলেও জানান তিনি । এদিকে মানববন্ধনের পরে প্রায় তিন ঘন্টা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক অবরোধ করে রাখে মানববন্ধন কারীরা । এসময় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মতিউর রহমান উপস্থিত হয়ে রুমোনকে উদ্ধার ও দোষীদের আটকের আশ্বাস দিলে রাস্তা ছেড়ে দেয় তারা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category