• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি ঘোষণা 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবয়াবগঞ্জ জেলা প্রতিনিধি / ৭৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবয়াবগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আয়োজিত সভা-সম্মেলনে নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদসমূহে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুর রহমান সুমন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ মান্নান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বেলাল হোসেন। নবনির্বাচিত সভাপতি আবদুর রহমান সুমন তার বক্তব্যে সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সমিতির ঐক্য, সুশাসন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। একই সঙ্গে তিনি পল্লী চিকিৎসকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

সভা-সম্মেলনে বক্তারা বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় নবনির্বাচিত কমিটির নেতারা সমিতির সব সদস্যের সহযোগিতা কামনা করেন এবং পল্লী পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category