• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: / ৮৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খেসবা গ্রামের লাইনপাড়া এহসান ও শশুর দুরুল তার মামা আব্দুল আজিজকে জড়িয়ে সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রতিবাদকারীরা বলেন, সংবাদ সম্মেলনে এহসানের বিরুদ্ধে জুয়ার আসর বসানোর অভিযোগ করা হলেও, ওই অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ নেই। অথচ সেই বক্তব্যের ওপর ভিত্তি করে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে এহসান ও তার পরিবারের সামাজিকভাবে সম্মানহানি হয়েছে বলে তারা দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, বরং মাইনউদ্দিন আহমেদ (দেলোয়ার) ও তার পরিবারের পক্ষ থেকে লাইনপাড়া গ্রামের সাধারণ মানুষের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হচ্ছে। এতে গ্রামের নিরীহ মানুষজন সামাজিক ও মানসিকভাবে চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
প্রতিবাদকারীরা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। কিন্তু প্রমাণ ছাড়া সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ তুলে তা সংবাদমাধ্যমে প্রচার করা এবং একই সঙ্গে গ্রামের সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের প্রতি তারা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
তারা আরও বলেন, লাইনপাড়া গ্রামের সাধারণ মানুষ কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ডের পক্ষে নন। তবে নিরপরাধ কাউকে হয়রানি করা, মিথ্যা অভিযোগে সামাজিকভাবে হেয় করা কিংবা মামলা দিয়ে চাপ সৃষ্টি করা হলে তার বিরুদ্ধে যথাযথ প্রতিবাদ জানানো হবে।
প্রতিবাদকারীরা প্রকাশিত সংবাদগুলোর বিষয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় সংশোধন এবং অভিযুক্ত পক্ষের বক্তব্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ, মইন উর আহমেদ (দেলোয়ার) ও তার পরিবারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং গ্রামের সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন লাইনপাড়া গ্রামের বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category