• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

সরিষাবাড়ীতে আওয়ামীলীগ নেতা মোস্তফা ফকির এর হুকুমে অটো ভ্যান গাড়ি ছিনতাই

মাসুদ রানা জামালপুর প্রতিনিধিঃ / ৭৭ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মাসুদ রানা জামালপুর প্রতিনিধিঃজামালপুর সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতার হুকুমে জোরপূর্বক ভ্যান গাড়ি ছিনতাই এর ঘটনা ঘটেছে ।
অভিযোগ সূত্রে জানা যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল গ্রামে এ ঘটনা ঘটে ।
বিগত ২৮ জুলাই ২০২৬ তারিখে সকালে উক্ত গ্রামের আব্দুল কুদ্দুস শেখ এর ছেলে সুজা শেখ প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে অটো ভ্যান বের করে ১ নং বিবাদী মৃত আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা ওরফে মোস্তফা ফকির এর বাড়ি যাওয়া মাত্রই তার গরুর ফার্মের শ্রমিক একই গ্রামের ফজলুল হকের ছেলে কিসিঞ্জারকে দিয়ে জোরপূর্বক তিন চাকার অটো ভ্যানটি তার গরুর ফার্মে আটকে রাখে।

পরবর্তীতে ভুক্তভোগী সুজা শেখ স্থানীয় লোক দিয়ে বিভিন্নভাবে তার নিজ নামীয় অটো ভ্যান গাড়িটি উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা করলে সফল না হতে পেরে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম বলেন উক্ত অভিযোগের তদন্ত কালে পুলিশ ১ নং বিবাদীর গরুর ফার্ম থেকে সিনতাই হওয়া ভ্যান গাড়িটি উদ্ধারপূর্বক বাদির কাছে হস্তান্তর করে ।

এ বিষয়ে দুই নং বিবাদী কিসিঞ্জারের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তার ফার্মের মালিক গোলাম মোস্তফার নির্দেশে উক্ত ভ্যান গাড়ি আমি নিয়ে গরুর ফার্মে রেখেছিলাম, পরবর্তীতে পুলিশ এসে উক্ত ভ্যান গাড়িটি নিয়া যায়। এ বিষয়ে গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বাড়িতে না থাকায় তার সাথে সাক্ষাতে কথা বলা সম্ভব হয়নি ।

এছাড়াও স্থানীয়দের থেকে আরও জানা যায় এ ঘটনার ১ নং বিবাদী গোলাম মোস্তফা ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি । সাবেক সরকার থাকা অবস্থায় এলাকার মানুষের সাথে কথায় কথায় ঝগড়া বিবাদ এবং মামলার ভয়ভিতী, বিভিন্ন অনিয়ম, অন্যের ফসলি জমিতে সেচের পানি নিতে বাধা প্রদান করে জমির ফসল ফলাতেও বাধা প্রদান করে দির্ঘদিন যাবত।এই আওয়ামিলীগ নেতা মোস্তফা ফকির এর তান্ডবে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পরেছে। সামাজিক কার্যক্রম ও হরি লুটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে আওয়ামী লীগ সরকার না থাকাতেও উক্ত কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করতে চায় ফ্যাসিস্ট মোস্তফা ফকির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category