• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

গোমস্তাপুরে গরিব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করলেন মানবিক ইউএনও জিল্লুর রহমান

মাহিদুল ইসলাম ফরহাদচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় যোগদানের পর থেকেই বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের নজর কেড়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। এরই ধারাবাহিকতায় এক গরিব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করেছেন তিনি।
২০আগস্ট বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষার্থীর হাতে এই শিক্ষা সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান শিক্ষার্থীটির পড়াশোনার খোঁজখবর নেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি জানান, মেধাবী অথচ আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীরা যেন টাকার অভাবে পড়াশোনার পথ থেকে ছিটকে না পড়ে, সে বিষয়ে উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও গরিব ও মেধাবী শিক্ষার্থীদের এমন সহায়তা অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষক সমাজ, সুশীল সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ। তাদের মতে, প্রশাসনের দায়িত্বশীল কোনো কর্মকর্তার এমন কল্যাণমুখী পদক্ষেপ শুধু একজন শিক্ষার্থীর পড়াশোনার পথকেই সুগম করবে না, বরং সমাজে অন্যান্য বিত্তবান ও গুণীজনদেরও মানবিক কাজে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category