• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline
বিরল সীমান্তে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অভিযানে ২৪৮ পিস ভারতীয় নেশা ট্যাবলেট উদ্ধার কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিয়ের চার মাসের মাথায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। সন্তানের মুখ দেখার আগে কারাগারে,….. চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারকে দেখতে বাসায় জামায়াতের জেলা আমির চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে “প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শাড়ী বিতরণ করেন সানজিদা ইয়াসমিন তুলি, এমপি। ঝালকাঠি কলেজ খেয়াঘাটে বাড়তে পারে খেয়া ভাড়া, দুর্ভোগে যাত্রীরা ফুলবাড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আনন্দ কুমার গুপ্ত দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু।

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি: / ৯২ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট)
সকাল ১০: ৩০ মিনিটের সময় ঝালকাঠির ফাতেমা কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুশফিকুর রহমান বাবু।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি দ্বীন ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সরদার মো. সাফায়েত হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাকিবুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফোরকান সিকদার, আলী হায়দার মিন্টু, আফরোজামান তিষার, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মো. রবিউল আউয়াল এবং ঝালকাঠি থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মাসুদ পারভেজ লিটন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাকিবুল ইসলাম সাকি।

বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category