• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

নথুল্লাবাদে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ জাহিদ, ঝালকাঠি প্রতিনিধি / ৬৬ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মোঃ জাহিদ, ঝালকাঠি প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নের ৩ নম্বর বীরকাঠি ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বীরকাঠি বিএনপির ওয়ার্ড কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিএম মোরশেদ।

এ সময় নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. তরিকুল ইসলাম লিমন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. খোকন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জিএম মোরশেদ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং বিএনপির নেতৃত্বে তাঁর দীর্ঘ রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন।

পরে বীরকাঠি কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের ইমামের পরিচালনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা, নিরাপত্তা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category