• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

মহাসড়কের বাঘের বাজার এলাকায় অবৈধ কাঁচাবাজার: তীব্র যানজট ও জনদুর্ভোগ চরমে

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ১১০ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা কাঁচাবাজারের কারণে গাজীপুরের বাঘের বাজার এলাকায় নিয়মিত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এই ব্যস্ত পয়েন্টে রাস্তার ওপর ভাসমান দোকানপাট বসানোর ফলে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে যান চলাচল।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের দুপাশ দখল করে বসা এসব কাঁচাবাজারের কারণে যানবাহনের স্বাভাবিক গতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে দীর্ঘ যানজটে পড়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

যানজটের পাশাপাশি এই এলাকার সড়ক নিরাপত্তাও এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, মহাসড়কে নিয়ম ভেঙে বিপরীত দিক থেকে (উল্টো পথে) অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহন চলাচল করছে। এর ফলে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে হচ্ছে সাধারণ পথচারীদের।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপের অভাবে দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষ ও যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত মহাসড়কের এই অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category