• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

আটোয়ারীতে খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

আটোয়ারী প্রতিনিধি (পঞ্চগড়) / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

আটোয়ারী প্রতিনিধি (পঞ্চগড়)

প্রায় সাড়ে নয় লক্ষ টাকা সরকারী কোষাগারে ফেরৎ দিয়ে এবং ব্যতিক্রমধর্মী কাজের জন্য পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন বাকডোকরা খাল খনন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রাপ্ত হয়েছেন। সারাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এর অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচির আওতায় উক্ত প্রকল্পের কাজের মুল্যায়ন সহ সার্বিক বেশ কিছু বিষয় নিয়ে গত ৮ আগষ্ট প্রধামন্ত্রীর কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সারা দেশ থেকে ৮৪ টি উপজেলার নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। আমাদের উপজেলার বাকডোকরায় সম্প্রতি কাজ শেষ হওয়া খাল খনন কর্মসূচিতে মোট বরাদ্দ ধরা হয় ৫১ লক্ষ ৫৩ হাজার ৯৯৫ টাকা। উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রকল্পের অগ্রগতি, কাজের মান ও ব্যয়ের বিষয়টি ব্যাপক তদারকি করার পর উক্ত প্রকল্পের অব্যয়িত ৯ লক্ষ ৩৯ হাজার ১৯১ টাকা সরকারী কোষাগারে ফেরৎ দিয়ে সর্বোচ্চ ভালো কাজের প্রশংসা কুড়িয়ে প্রধানমন্ত্রী কর্তৃক শুভেচ্ছা প্রাপ্ত হয়েছেন।

উল্লেখ্য যে, দেশব্যাপী খাল খনন কর্মসূচি প্রকল্পে শুধুমাত্র আটোয়ারী উপজেলার কর্মসূচিতে ড্রেনের দুই ধারে সবুজ ঘাস লাগানোর বিষয়টি প্রধানমন্ত্রীর চোখে অসম্ভব ভালো লাগলে, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রশংসা কুড়িয়ে শুভেচ্ছাপ্রাপ্ত হয়েছেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী সহ প্রকল্প সংশ্লিষ্টরা। মাননীয় প্রধানমন্ত্রী আটোয়ারী উপজেলার খাল খনন প্রকল্পের দুই ধারে সবুজ ঘাস লাগানোর বিষয়টি পরবর্তী এ জাতিয় সকল প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য উপস্থিত সকল কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category