• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ৫২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সোমবার (১০ আগস্ট) শ্রীপুরে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি মো. উজ্জ্বল মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. আল আমিন (কবি)।

অনুষ্ঠানে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক আব্দুল মালেকের অসুস্থতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে উপস্থিত সাংবাদিকরা দোয়া করেন। একই সঙ্গে মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাংবাদিক মাহফুজ ইকবাল, সাংবাদিক আশরাফুল আলম সরকার, সাংবাদিক কবির হোসেন আকন্দ, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক আল-আমীন(কবি) ও সাংবাদিক হাজী আসাদ, সাংবাদিক আলফাজ উদ্দিন স্বপন, সাংবাদিক আলমগীর হোসেন সাগর , সাংবাদিক রানা, সাংবাদিক এনামুল হক, সাংবাদিক শামীম আল মামুন, সাংবাদিক ইমতিয়াজ আহমেদ শাওনসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ালে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। তারা মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

পরে মরহুমার আত্মার মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তি ও ধৈর্য এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেকের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category