• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মো. আসগার হাসান (রোমিও)

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:  / ২১২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: আসন্ন নাচোল উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক ও তরুণ সংগঠক মো. আসগার হাসান (রোমিও)। তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। মো. আসগার হাসান (রোমিও) বর্তমানে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তিনি পরিচিত মুখ হিসেবে বিবেচিত। নিজের সম্ভাব্য প্রার্থিতা সম্পর্কে প্রতিক্রিয়ায় মো. আসগার হাসান (রোমিও) বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করেই আমি সামনে এগিয়ে যেতে চাই। নাচোল উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। আমি সকলের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করছি।” তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততার ভিত্তিতে দায়িত্ব পালনের চেষ্টা করবেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের সংশ্লিষ্টদের মতে, স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে সম্পৃক্ততার কারণে তরুণ ভোটারদের একটি অংশের মধ্যেও তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরে মো. আসগার হাসান (রোমিও) নাচোল উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category