• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

কয়রা পুলিশের সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
খুলনার কয়রা থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কয়রার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা) বলেন, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও বনদস্যুতা প্রতিরোধে পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়; এজন্য প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা। অপরাধী বা বনদস্যুদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। এ সময় তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

পুলিশ সুপার আরও বলেন, বর্তমান সময়ে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে তিনি বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া রাত ৮টার পর কিশোর-তরুণদের বাইরে অবস্থান না করতে উৎসাহিত করুন। পরিবার ও সমাজের সম্মিলিত নজরদারিই একটি নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, সুন্দরবনসংলগ্ন এলাকায় বনদস্যুদের যেকোনো তৎপরতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে জানালে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় কমিউনিটি পুলিশিং জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে কয়রা থানার অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category