• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে ধরে সাহসিকতার পরিচয় গৃহবধূর

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ১০১ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুর উপজেলায় গভীর রাতে একটি বসতঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরির সময় সাহসিকতার সঙ্গে এক চোরকে আটকানোর চেষ্টা করেন গৃহবধূ। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চোরের আঙুল কামড়ে ধরলেও সহযোগীদের সহায়তায় চোরটি পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে।
পরিবারের সদস্যরা জানান, মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে প্রবেশ করে। শব্দ পেয়ে গৃহবধূ জেগে উঠে এক চোরকে জাপটে ধরেন।

এ সময় ধস্তাধস্তির মধ্যে তিনি চোরের হাতের একটি আঙুল কামড়ে ধরেন। তবে অন্য চোরদের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তি নিজেকে ছাড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

পালিয়ে যাওয়ার সময় চোরের দল ঘরে থাকা দুটি দামী মোবাইল ফোন নিয়ে যায় বলে পরিবারের দাবি।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী পরিবার দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category