• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

ঝালকাঠির কীর্ত্তিপাশায় কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৯১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে কৃষকদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে কীর্ত্তিপাশার রুনশী ভাই ভাই সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর কীর্ত্তিপাশা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. মজিবুর রহমান সরদার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুকুর এবং সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. হাফিজ মল্লিক।

এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ রুবেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন ওয়ার্ড কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং সকল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদানের কার্যক্রম সরকার শুরু করেছে। কৃষকদের জীবনমান উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও বাজারজাতকরণে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এছাড়া বক্তারা বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category