• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে ২০০ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ সম্পন্ন।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ৯১ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে সরকারি জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির আওতায় ২০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বকশীগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক আসমা উল হুসনা বলেন, সরকারের বরাদ্দকৃত জিআর চাল স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে, যাতে তাদের খাদ্য সহায়তা নিশ্চিত করা যায়।
চাল বিতরণ শেষে উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category