• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

কুলিয়ারচরে সাবেক ছাত্রদল নেতা রাজ আহাম্মেদ রকিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ৬৪ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাজ আহাম্মেদ রকি’র একটি সাধারণ ডায়েরি গ্রহণ করার পর প্রতিপক্ষের মো. শরীফুল ইসলাম টুটুলের একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়। দুটি বিষয় তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এরই ধারাবাহিকতায়, গত ২১ জুন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত টুটুল মিয়া ও অন্তর মিয়া তাদের ব্যবহৃত ০১৭১১-১১৯০৩৭ ও ০১৭৩১-৭৭৫২৪৩ নম্বর মোবাইল ফোন থেকে রকির ব্যবহৃত ০১৭৭২-৭০০৮০০ নম্বর মোবাইল ফোনে কল দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সুযোগ বুঝে তাকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

হুমকির পর থেকে রকি ও তার পরিবারের সদস্যরা মারাত্মক ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ২২ জুলাই কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নম্বর: ৯৯৭।

অপর দিকে একই দিনে মো. রাজ আহাম্মেদ রকি’র সাধারণ ডায়েরি রুজু হওয়ার পর প্রতিপক্ষের মো. শরীফুল ইসলাম টুটুল (৩৪) বাদী হয়ে তাকে কিল, ঘুষি ও চর থাপ্পড় মারাসহ হুমকি ধামকির অভিযোগ এনে মো. রাজ আহাম্মেদ রকি’র বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নম্বর- ১০২২।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. রাজ আহাম্মেদ ওরফে রকি (৩৭) নামে সাবেক এক ছাত্রদল নেতাকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রাজ আহাম্মেদ (রকি) বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রাজ আহাম্মেদ (রকি) কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা গ্রামের মো. সহিদ মিয়ার ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও কুলিয়ারচর পৌর ছাত্রদলের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

থানায় দায়েরকৃত জিডির অভিযোগ সূত্রে জানা যায়, রাজ আহাম্মেদ রকির সাথে একই গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে টুটুল মিয়া (৩৮) ও অন্তর মিয়ার (৩২) দীর্ঘদিন ধরে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এই পূর্ব শত্রুতার জের ধরে তারা রকিকে নানাভাবে হয়রানি ও অত্যাচার করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category