• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১২২ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
“উন্নয়ন পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে। সোমবার বেলা ১০ টায় আদমদীঘি উপজেলা চত্বর থেকে যুব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার বেনজীর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার।আরও বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার মুক্তা, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, বিআরডিবির সভাপতি মোমিনুল রহমান তালুকদার মীম প্রমুখ। সভায় শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে বিআরডিবির সভাপতি মোমিনুল রহমান তালুকদার মীমকে পুরস্কৃত করা হয়। এছাড়া সুফল ভোগী সদস্যদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category