• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

রংপুরের তারাগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের ধারে মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার

তাজমিনুল তরুন, বিশেষ প্রতিনিধিঃ / ১২৮ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

তাজমিনুল তরুন, বিশেষ প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেলের ধারে থেকে মানুষের মাথার খুলি ও পচে যাওয়া একটি মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কয়েকজন কৃষক সেচ ক্যানেলের পাশের জমিতে কৃষিকাজ করতে যান। এ সময় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা প্রথমে একটি মানুষের মাথার খুলি এবং পরে পাশের ঝোপে মরদেহের কঙ্কাল দেখতে পান। পরে বিষয়টি তারাগঞ্জ থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড় জমে। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশে বিভক্ত কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে কিছু কাপড়ও জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category