নিজস্ব প্রতিনিধি আবুল কাশেম চট্টগ্রাম।
“লেগে থাকবো সৎভাবে, স্বপ্নজয় আমাদের হবে”—এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় উপজেলার দোহা কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন, জাতীয় সংগীত, আলোচনা সভা, কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল কবির ও সহ-সভাপতি শাকিল যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ের ডাক মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ফ্রেশ অ্যান্ড সেইফ-এর ব্যবস্থাপনা পরিচালক আর.এস.এম. নিজাম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক সোহেল উদ্দিন সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক অলি আহমেদ, সাংবাদিক রূপন দত্ত, আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম এবং শেখ আব্দুল্লাহ।
বক্তারা সমাজসেবামূলক কার্যক্রমে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনটি মানবকল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।